নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 139

জ্যেষ্ঠ প্রতিবেদক |

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব দেয় সার্চ কমিটি।

সিইসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি চার কমিশনারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছেন বলে অপর প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪