নোরা ফাতেহির অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 315

জ্যেষ্ঠ প্রতিবেদক
ভারতীয় আইটেম গার্ল ও চলচ্চিত্র অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ মিরর গ্রুপের কর্ণধার শাহজাহান ভূঁইয়া রাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন তার পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকী তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়— শাহজাহান ভূঁইয়া রাজু ‘মিরর ম্যাগাজিন’ বাংলাদেশের প্রকাশক ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন। বাদী ইসরাত জাহান মারিয়া ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং ভারতীয় শিল্পী নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান। বাংলাদেশে প্রতিষ্ঠিত নারীদের আন্তর্জাতিকভাবে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি অভিনেত্রী নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান এবং প্রতিষ্ঠিত নারীদের অনুপ্রাণিত করার জন্য ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
শাহাজাহান ভূঁইয়া আগে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হওয়ায় তিনি লাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড দেওয়ার বাহানাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠান পণ্ড করার পাঁয়তারা করেন।এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর বনানীর অফিসে বসে প্রতারণা করে আসামি লিখিত চুক্তিপত্রে সই করে নেয় এবং বাদীর নিজ নামীয় দু’টি চেক নিয়ে নেন। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াসে বাদীকে ভয়ভীতি ও হুমকি দেখান আসামি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

নোরা ফাতেহির অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ কারাগারে

Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২