নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।
শনিবার (১০ আগস্ট) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আজ ১০ আগস্ট ২০২৪ পদত্যাগ করেছেন।’
জানা গেছে, চলতি বছরের ১৮ জুলাই রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ব্রেকিং :
পদত্যাগ করলেন বাংলা একাডেমির ডিজি
-
Reporter Name - Update Time : ০৭:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- 175
জনপ্রিয়





















