পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহারের আহ্বান চুন্নুর

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • 207

নিজস্ব প্রতিবেদক
পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। পাঠ্যবইয়ে শরীফার গল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং হিজড়ার মধ্যে পার্থ্যক্যটা কী। নিজেকে নিজের জন্মগত লিঙ্গ বাদে অন্য কোনো লিঙ্গ মনে করাটাই ট্রান্সজেন্ডার। বিষয়টি পুরোপুরি মানসিক। হিজড়া যারা তারা হলেন থার্ড জেন্ডার। বিষয়টি জন্মগত, এটি মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তারাই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। ট্রান্সজেন্ডার শুধুমাত্র পশ্চিমা বিশ্বের একটি শ্রেণির মতবাদ। এটা প্রবর্তিত হয়েছে গতানুগতিক সামাজিক ধারনা অর্থাৎ পরিবার ও ধর্মকে ভেঙে সামাজিক বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে। তিনি বলেন, ট্রান্সজেন্ডার ধারণাটি থার্ড জেন্ডার হিসেবে চালিয়ে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কোনো ক্রমেই ভালো বলে আমরা মনে করছি না। এ ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলামি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেক ইসলামি চিন্তাবিদ এরই মধ্যেই মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল দলীয়ভাবে ট্রান্সজেন্ডার ধারণা বিরোধী। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বিশ্বাস করি যারা হিজড়া তারা নিজ থেকে হিজড়া না। জন্ম থেকে তারা হিজড়া। আল্লাহ তাদের হিজড়া হিসেবে সৃস্টি করেছেন। তাদের অধিকার রাষ্ট্র ও ধর্ম স্বীকার করে।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীকে বলবো তিনি যেন বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখেন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে উল্টাপল্টা কথাবার্তা হচ্ছে। সামান্য জিনিস যেন বড় না হয়। শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনে কনসার্ন লোকের সাথে কথা বলে পাঠ্যপুস্তক থেকে দুইটি লাইন প্রত্যাহার করলে বিতর্ক থাকে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহারের আহ্বান চুন্নুর

Update Time : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪