ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

রাজধানীর রাস্তায় ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে আদালত জানতে চেয়েছেন, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে ফুটপাত ও সড়কে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন ঘোষণা করা হবে না।

ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামানের করা একটি রিটের শুনানিতে এই রুল জারি করা হয়। রুলের জবাব দিতে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের মাধ্যমে রাজধানীর ফুটপাত ও সড়কে হকার পুনর্বাসন ও বরাদ্দ সংক্রান্ত নীতিমালার বৈধতা নিয়ে নতুন করে আইনি প্রশ্ন সামনে এলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

Update Time : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬