বগুড়ার চামড়াগুদাম এলাকায় অভিযান : হেরোইনসহ আটক ১

বগুড়া শহরের মাদকের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ জালাল উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ রবিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের ওই এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল উদ্দিন ওই এলাকার মৃত আলেফ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ তার বসতবাড়িতে অভিযান চালায় ডিএনসি’র একটি চৌকস দল। এ সময় জালালের দেহ ও তার ঘরে তল্লাশি চালিয়ে একটি খালি সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় ৩টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। যার মোট ওজন ৩ গ্রাম।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি কর্তৃপক্ষ জানায়, চামড়াগুদাম এলাকাটি মাদকের প্রধান আস্তানা হিসেবে পরিচিত হওয়ায় সেখানে তাদের নিয়মিত নজরদারি রয়েছে। এই চালানের সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে জেলাজুড়ে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

বগুড়ার চামড়াগুদাম এলাকায় অভিযান : হেরোইনসহ আটক ১

Update Time : ১০:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬