বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 97

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বিভিন্ন বাহিনী প্রধানের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার বিকেলেই ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠিয়েছে।

এই ১২ দপ্তরের মধ্যে রয়েছে—চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল ও সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

এর আগে বুধবার (৮ অক্টোবর) টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে এবং জেআইসিতে গুমের ঘটনায় আরও একটি মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই দিন সকালে দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। এসব মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে অনেকে এখনও কর্মরত।

চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে ফরমাল চার্জ দাখিলের পর অভিযুক্তরা কোনো পদে থাকতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা

Update Time : ০১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫