ভূমিকম্পে কাঁপলো ঢাকা, উৎপত্তিস্থল টাঙ্গাইল

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 287

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পটি টাঙ্গাইলে সংঘটিত হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমিকম্পে কাঁপলো ঢাকা, উৎপত্তিস্থল টাঙ্গাইল

Update Time : ০৫:২০:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩