ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে: রেলমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 149

নিজস্ব প্রতিবেদক
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে আজ পর্যন্ত ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৫ জন। সেখান থেকে তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। অনেকে সুস্থ হয়েছেন, মোট ১০ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সুস্থ হওয়া পর্যন্ত খরচ বহন করবে রেল মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, আমি দেশের বাইরে ফার্স্ট এশিয়ান রেল সামিটে ছিলাম। দুর্ঘটনার কারণে আমি দুদিন আগে গতকাল চলে এসেছি। এ মৃত্যু কাম্য নয় কখনো। যারা দোষী তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট তিনজনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে: রেলমন্ত্রী

Update Time : ০২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩