কুষ্টিয়ায় গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এ এই প্রতিবেদন দাখিল করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগ রয়েছে এবং প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এর আগে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আছেন। ইনু আগে আওয়ামী লীগ সরকারের সময় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ডেস্ক নিউজ 

























