Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের নাগরিক অস্ত্র ও মাদকসহ আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • 171

ফার্স্টনিউজ ডেস্ক

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন বৃহস্পতিবার রাতে নাফ নদী থেকে অস্ত্র, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ মিয়ানমারের নাগরিকসহ দ’জনকে আটক করে। তারা হলো মিয়ানমারের বদি আলম ও বাংলাদেশি দ্বীন মোহাম্মদ। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

শেখ খালিদ বলেন, ‘নৌকায় থাকা মাদককারবারিরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে টহল দল থামানোর চেষ্টা করে। পরে স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী ও একজন মিয়ানমার নাগরিককে আটক এবং নৌকাটি জব্দ টহল দল। তিনি বলেন, টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বৃহস্পতিবার রাতে টেকনাফ দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এই সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন সদর ওঅধীনস্থ দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল দল নাফ নদীতে অবস্থান নেয়। আনুমানিক রাত ৯টায় টহল দল দুটির একটি জালিয়ারদ্বীপে হাতে চালিত কাঠের তৈরি নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছালে বিজিবির টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। তল্লাশির সময় নৌকাটির পাটাতনের নিচে কম্বলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ১ কেজি ৩৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

মিয়ানমারের নাগরিক অস্ত্র ও মাদকসহ আটক

Update Time : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১