শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 198

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তিন বাহিনীর প্রধানরা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে থাকা দর্শনার্থী বইয়ে তার অনুভূতির কথা তুলে ধরেন, যা জাতীয় বীরদের সম্মান জানাতে তার সরকারের অঙ্গীকারের প্রতীকী ইঙ্গিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ৫ম বারের মতো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিজ দায়িত্বে রাখেন। আজ সকাল ১০টা ২০ মিনিটে সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন তিনি। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং এই বিভাগের মহাপরিচালকরা।
এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) এ সময় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Update Time : ০৪:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪