সানজানার ‘আত্মহত্যা’: বাবার বিরুদ্ধে প্রতিবেদন ২৭ ডিসেম্বর

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • 241

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আহাম্মদ নুরুল হুদা চৌধুরী নতুন দিন ধার্য করেন।

গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

সানজানার বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সানজানার মা দুই মাস আগে স্বামীকে ডিভোর্স দেন। শাহীন আলম সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচ দেওয়া বন্ধ করে দেন।

আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন ওই ছাত্রী। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সানজানার ‘আত্মহত্যা’: বাবার বিরুদ্ধে প্রতিবেদন ২৭ ডিসেম্বর

Update Time : ১২:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২