Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিয়াম গানে কণ্ঠ দিলেন টান ছবিতে

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 241

বিনোদন প্রতিবেদক

রায়হান রাফির ‘পোড়ামন-২’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক সিয়াম আহমেদের। এরপর তাঁর ‘দহন’ ছবিতেও দেখা গেছে সিয়ামকে। পরবর্তী সময়ে তাঁরা একসঙ্গে ‘দামাল’, ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ ছবিতে কাজ করলেও এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে রাফি ও সিয়াম প্রথমবার ওয়েব ছবিতে কাজ করেছেন।

‘টান’ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এর আগেই ছবিটির প্রচারণার জন্য একটি র‌্যাপ গান গাইলেন সিয়াম। রাসেল মাহমুদের কথা ও জাহিদ নিরবের সংগীতে ২৪ জানুয়ারি রাতে নিকেতনের একটি স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।

সিয়াম বলেন, আমি র‌্যাপ গাইতে পছন্দ করি। অনেক দিন ধরে চর্চাও করছি। এর আগে ‘দহন’ ছবিতেও একটি র‌্যাপ করেছিলাম। এবারেরটি আগেরটির চেয়ে বেশ ভালো হয়েছে। প্র্যাকটিস ছিল বলে স্টুডিওতে রেকর্ড করতে কোনো সমস্যা হয়নি। গানটিতে ছবির গল্প ও আমেজ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মূলত এটি ছবিটির প্রমোশনাল গান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

সিয়াম গানে কণ্ঠ দিলেন টান ছবিতে

Update Time : ০৬:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২