হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 105

দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেইসঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

রিটে বিবাদীদের ব্যর্থতার বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

এতে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি সংবিধানের লঙ্ঘন।

রিটে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনাও চাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট

Update Time : ০১:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬