অনুমোদনহীন ৫ ইলেক্ট্রোলাইট পানীয় নিষিদ্ধ চেয়ে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 232

নিজস্ব প্রতিবেদক
অনুমোদনহীনভাবে বাজারে বিক্রি হওয়া পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট পানীয়র মালিকদের তলব করেছেন আদালত। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন একটি মামলাও দায়ের করেন।
ইলেক্ট্রোলাইট পানীয়গুলো হচ্ছে- এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো।
মঙ্গলবার (১৪ মে) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো- এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন।
এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, এগুলোর একটিরও অনুমোদন নেই।
তিনি আরও বলেন, ‘ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না পানীয়। এর মধ্যে এসএমসি প্লাসের মডেল হয়ে পণ্যের প্রসারে প্রচারণা করছেন ক্রিকেটার তামিম ইকবাল। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলেছি, শোনেনি কোনো কোম্পানি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনুমোদনহীন ৫ ইলেক্ট্রোলাইট পানীয় নিষিদ্ধ চেয়ে মামলা

Update Time : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪