আর হচ্ছে না রাজাকারের তালিকা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 205

জ্যেষ্ঠ প্রতিবেদক
সরকারের রাজাকারের তালিকা করার উদ্যোগ থেমে গেছে। বাস্তব জটিল পরিস্থিতি বিবেচনায় এ তালিকাটি আর হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও বলা হচ্ছে, রাজাকারের তালিকা করা থেকে তারা সরে আসেননি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যরা জানিয়েছেন, প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় করা হয়েছিল। কিন্তু চরম বিতর্কের মুখে সেটি স্থগিত করা হয়েছিল। এত বছর পর এখন নতুন করে রাজাকারের তালিকা হলে নানাভাবে সেখানে নিরপরাধ মানুষের নাম ঢুকে যেতে পারে, বাদও পারতে পারে প্রকৃত কোনো রাজাকারের নাম। এছাড়া কে রাজাকার ছিল কে ছিল না- এত বছর পর সেটি চিহ্নিত করা খুবই দুরূহ একটি কাজ। এছাড়া মাঠ-পর্যায়ে রাজনৈতিক ও পারস্পরিক দ্বন্দ্বের শিকার হতে পারেন কেউ কেউ। এ পরিস্থিতিতে রাজাকারের নতুন তালিকা আরও বড় বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাই নতুন তালিকায় আগ্রহ নেই সরকারের। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবার স্বাধীনতা দিবসের মধ্যে রাজাকারের তালিকা চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন। এ অবস্থায় রাজাকারের তালিকা করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধের নয় মাস দেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা ব্যক্তিদের সাধারণভাবে রাজাকার বলা হয়। পাকিস্তানিদের সহযোগী আরও দুটি সংস্থার নাম ছিল আলবদর ও আলশামস। পাকিস্তানিদের নানা অপকর্ম যেমন- হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগের ক্ষেত্রে সহযোগিতা করেছেন তারা। কিন্তু মুক্তিযুদ্ধের পর এত বছর পেরিয়ে গেলেও তাদের তালিকা করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আর হচ্ছে না রাজাকারের তালিকা

Update Time : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪