ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বুধবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের আদেশের দিন বুধবার (২১ মে) ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মামুনুর রশিদের করা এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয় গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো: নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ বুধবার

Update Time : ০২:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫