এলপিজি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 15

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা। শার্শার উলাশী খালে পানি এলে ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব। ইনশাল্লাহ আগামী ৫ বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ২০ কোটি জনসংখ্যা, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ, উচ্চতর পর্যন্ত বিনা মূল্যে ব্যবস্থা করব ইনশাল্লাহ। শুধু মেয়েদের শিক্ষাব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে, তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। যাতে করে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

এলপিজি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

Update Time : ০২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬