খুলনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • 177

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় বিশাল র‌্যালী করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির মহানগর ও জেলার অর্ন্তগত সকল থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ২০ হাজার কর্মী র‌্যালীতে অংশ নেন। ১সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে আনুষ্ঠনিকভাবে র‌্যালী পূর্ব সমাবেশের কাজ শুরু হয়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির। দোয়ায় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সরকারের জুলম নির্যাতন থেকে মুক্তির জন্য রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কিন্ত এই খুলনায় গত কয়েকদিনে বিএনপির কর্মসূচিতে বারবার ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা, খালিশপুর, দিঘলিয়া, খানজাহান আলী থানায় বিএনপির কর্মীদের কুপিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আজ নারায়ানগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যা করে সরকারের বিদায় ঘন্টা বেজেছে। তিনি অবিলম্বে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। বিশেষ অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সকল সংকট ও দূর্বিপাকের কালে বিএনপি জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। ভোলায় নূরে আলম, আব্দুর রহমান এবং আজ নারায়ানগঞ্জে শাওন হত্যাকান্ডের তিব্র নিন্দা জানিয়ে বকুল বলেন, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সরকার একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। কিন্ত তা না করে যদি আবারও একটি মধ্যরাতের নির্বাচনের ষড়যন্ত্র করা হয়, তবে বিএনপি সেই নির্বাচনে তো যাবেই না, এমনকি সেই নির্বাচন হতে দেবেনা।

খু /খা প্র / মতিউর রহমান /

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Update Time : ০১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২