জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রামের কর্নফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র উদ্বোধনের পর আনোয়ারায় জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এ টানেল উদ্বোধন করেন। টানেলটি ২৯ অক্টোবর থেকে যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এরপর দুপুর ১টা ১০ মিনিটে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় আরও ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এরপর জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা।
ব্রেকিং :
টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী
-
Reporter Name - Update Time : ০২:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- 151
জনপ্রিয়





















