ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৮টি বিদেশি পিস্তলসহ আটক ৪

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 164

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রোববার সকাল সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালিত হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত থাকার সন্দেহে আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এমন সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

নির্মাতা মুকুল নেত্রবাদীর ‘দুধমা’য় নবাগতা চিত্রনায়িকা সিনথিয়ার অভিষেক

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৮টি বিদেশি পিস্তলসহ আটক ৪

Update Time : ০৯:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫