দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু’এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিবকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি।

“পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকেই এ দায়িত্ব থেকে সরে যেতে চান। উনি আগামী দু’এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। উনি চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে,” বলছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে- এমন খবর আলোচনায় উঠে আসে।

এমনকি চলতি মাসে টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না। বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

কমছে না মাছ-মাংসের দাম, আগাম শীতের সবজিতে কিছুটা স্বস্তি

দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

Update Time : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫