প্রতারণার মামলায় কারাগারে ডোম-ইনোর এমডি

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 198

নিজস্ব প্রতিবেদক
প্রতারণার অভিযোগে আবাসন প্রতিষ্ঠান ডোম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বনানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার (২২ জানুয়ারি) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, আদালতে ডোম-ইনোর এমডির বিরুদ্ধে ১৩৬টি প্রতারণায় মামলা রয়েছে। এসব মামলায় তার জামিন বাতিল করে আদালতে তাকে একাধিকবার আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করায়, আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
এর আগে প্রতারণার মামলায় রোববার (২১ জানুয়ারি) সকালে ডোম-ইনোর এমডি আবদুস সালামকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, আদালতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামের বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও জারি করে। সেই ওয়ারেন্টের বিরুদ্ধে তাকে আজ সকালে চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতারণার মামলায় কারাগারে ডোম-ইনোর এমডি

Update Time : ০৬:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪