ফেসবুকে দুই দেশের প্রধানমন্ত্রীর মানহানি : রাজুর জামিন স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 261

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশোভনীয় ছবি প্রকাশ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের রাজু নামের এক যুবককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত জামিন স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার বেলসারা এলাকার মোশারফ হোসেন মুছার ছেলে রাজুর বিরুদ্ধে ২০২১ সালের ৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একত্র করে এবং এডিট করে দৃষ্টিকটু, অশোভনীয় ও কুরুচিপূর্ণভাবে দুটি ছবি তৈরি করে ২০২১ সালের ২৯ মার্চ ফেসবুকে পোস্ট করে ওই যুবক। এই ছবি পোস্টের কারণে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মানহানি ঘটেছে। এ মামলায় পরে রাজু গ্রেপ্তার হয়।
নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

ফাস্ট নিউজ ৭১/ ২১ সেপ্টেম্বর ২০২২/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফেসবুকে দুই দেশের প্রধানমন্ত্রীর মানহানি : রাজুর জামিন স্থগিত

Update Time : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২