রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 7

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় কিয়াউকতাও শহরের একটি বাজারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে অন্তত ৪৯ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের ওই বাজারে এ হামলা চালানো হয়। এলাকাটি মিয়ানমারের সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে।

আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বাজারটির ওপর দুটি বোমা ফেলে। এতে ৪৯ জন নিহত এবং ৫৮ জন আহত হন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

গোষ্ঠীটির দাবি, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বাজারের অস্থায়ী ও স্থায়ী দোকানি ছাড়াও সাধারণ পথচারী ছিলেন।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিয়াউকতাওয়ের ওই বাজারটি একটি বড় পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময় মানুষের ভিড় থাকে। রাখাইনের বিভিন্ন এলাকা থেকে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে কেনাকাটা করতে আসেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে বাজার ও আশপাশের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে কয়েকটি গাড়ি ও বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলায় বাজারসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

রাখাইনভিত্তিক আরাকান আর্মি মিয়ানমারের অন্যতম বড় ও শক্তিশালী সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরে রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে সংগঠনটি লড়াই করে আসছে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সেনাবিরোধী আন্দোলন জোরদার হয়। এ পরিস্থিতিতে আরাকান আর্মিও নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ায়। ২০২৩ সাল থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে গোষ্ঠীটির বড় ধরনের সংঘাত চলছে।

রাখাইনের ১৭টি শহরের মধ্যে বর্তমানে ১৪টি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিয়াউকতাও ওই শহরগুলোর একটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

Update Time : ০১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬