মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে তিনি ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
দিবসটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই, তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাব প্রস্তুত রয়েছে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।
র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিরাপত্তা সুইপিং সম্পন্ন করেছে এবং যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেস্ক নিউজ 


















