শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিসের আবেদন? চাইলে লিখতে পারে। আমিও কাল একজন উকিলকে নিয়ে পারি। কিন্তু একজন টেররিস্টের ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। অবশ্যই রিপ্রেজেন্টেশন দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যা রিসিভ করছে, তা দেখলে নিজের লজ্জায় মরে যাবে। নরমাল কিন্তু বেসিক এবং লিগ্যাল পয়েন্ট অব ভিউ, এথিক্যাল পয়েন্ট অব ভিউ, মরাল পয়েন্ট অব ভিউ থেকে বিষয়টি হলো, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা।

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৩:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬