শেরেবাংলা কৃষকের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 121

জ্যেষ্ঠ প্রতিবেদক
শেরেবাংলা এ কে ফজলুল হক এ দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কৃষকদের অধিকার আদায়ে তিনি সবসময় ছিলেন সোচ্চার। তিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ রক্ষায় কৃষিঋণ আইন এবং প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন। জমিদাররা রায়তদের ওপর যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন, তিনি তা বিলোপ করেন। তার সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাকে ‘শেরেবাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেছিল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
প্রধানমন্ত্রী বলেন, শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল ও গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাঙালি জাতিকে বিশ্বে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, বাংলার গরীব দুঃখী মানুষের জন্য এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করবে। এ সময় শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ উপলক্ষে নেওয়া সব অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শেরেবাংলা কৃষকের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

Update Time : ০১:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩