স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ : ম্যানেজারসহ ৮ জন কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • 175

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানের লাইফ কেয়ার নামে একটি স্পা সেন্টারের ব্যবস্থাপক জেরিন আক্তারসহ আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে রোববার রাতে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ মামলার এক আসামি নুপুর আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, কল্পনা ও খুশবু।

সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানুর রহমান। এসময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি নুপুরের জামিন মঞ্জুর করেন। অপর ৮ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

এর আগে রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার আইনে মামলা করেন উপপরিদর্শক মিরাজ আকন।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ : ম্যানেজারসহ ৮ জন কারাগারে

Update Time : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২