দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত কোর্ট চলবে।
আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
সাপ্তাহিক ছুটি পূর্বের মতো শুক্র ও শনিবার থাকবে।
ডেস্ক নিউজ 















