নিজস্ব প্রতিবেদক:
ডক্টর ইউনূসের একটি মাইনর অপারেশন আজকে হয়েছে। বুধবারই দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আজ রাতে অথবা কাল সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন। এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে। ২৪ ঘণ্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারবো।
মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের একথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।
এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান।
ব্রেকিং :
আজকালের মধ্যে ড. ইউনূস দেশে পৌঁছাবেন
-
Reporter Name - Update Time : ১২:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- 167
জনপ্রিয়





















