আতঙ্ক তৈরি করতে অঙ্গ কেটে টিকটকে ভিডিও প্রকাশ করতো গ্রুপটি

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • 202

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত ৪ থেকে ৫ বছর ধরেই ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা করে শরীরের বিভিন্ন অঙ্গ ও কবজি বিচ্ছিন্ন করতো ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ। পরে এসব নৃশংসতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিতো গ্রুপটি। এতে আতংক তৈরি করে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সময় ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি করতো তারা।

গত ২৫ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে আরমান নামের এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে গ্রুপটি। পরে এ গ্রুপের সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৬।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এসব সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সাধারন ডায়েরী ও মামলা রুজু হয়। বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে সংঘাতে জড়িয়ে মারামারি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রবণতাও লক্ষ্য করা যায়।

সাম্প্রতিক সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে আরমান নামক এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আতঙ্ক তৈরি করতে অঙ্গ কেটে টিকটকে ভিডিও প্রকাশ করতো গ্রুপটি

Update Time : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩