Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও গ্রেফতার প্রিন্স মামুন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 434

দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো: রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।’
 
লায়লা জানিয়েছেন, ‘মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’
এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।
গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আবারও গ্রেফতার প্রিন্স মামুন

Update Time : ০১:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫