আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০১:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • 234

আদালত প্রতিবেদক:

আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

এর আগে রাজধানীর বনানী থানার মানিলন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) ও মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান। চলতি বছরের মে মাসে বনানী থানায় মানিলন্ডারিং আইনের ৪(২)/৪(৪)/৪(৩) ধারায় মামলা করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ ও মঞ্জুরুল আলম শিকদারসহ চার জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক আজ তা মঞ্জুর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজের নির্দেশ

Update Time : ০১:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩