আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলা দায়ের করেছিলেন। বুধবার (১২ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে।
ডেস্ক নিউজ 


















