আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 132

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তামিজী হক।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আজকে কচি ভাইসহ আমরা ১০-১২ জন নেতা তার (কচি) বাসায় বসছিলাম। কাদের ভাই সিঙ্গাপুর। তিনি আসলে দেখা করে অনুমতি নিয়ে ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, কার সাথে কার কী এটা আমরা জানি না। কিন্তু তার ভিডিওটি আমাদেরকে যথেষ্ট বিব্রত করে, বিভ্রান্তি করেছে। সে শুধু দলীয় বিষয় বলছে সেটা না, তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটা রাষ্ট্রদ্রোহীর শামিল। সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব। তিনি আওয়ামী লীগের বিষয়েও অনেক নেতিবাচক কথা বলেছেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, সামাজিক মাধ্যমে শুনেছি, যদি সত্যিকারভাবে বলে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি পাসপোর্ট পুড়িয়ে থাকে তাহলে সেটা রাষ্ট্রবিরোধী কাজ। কারণ, পাসপোর্টটা ব্যক্তি না, রাষ্ট্রপ্রধান করে থাকেন। দেশের নাগরিককেই সাধারণত পাসপোর্ট দিয়ে থাকেন। এটার অপমান করলে অবশ্যই দেশকে অপমান করা হয়। দলের বিরুদ্ধে কিছু বলে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমার বাসায় বসেছিলাম। আমরা সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনায় এই বিষয়টি ছিল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আসলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক

Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩