ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন জবি অধ্যাপক জাকির হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 161

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন।
বৃহস্পতিবার (১৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন।
সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী এ সংস্থার পূর্ণকালীন সদস্য পদ অত্যন্ত ক্ষমতাশালী ও সম্মানের। এর ৫ পূর্ণকালীন সদস্যের মধ্যে সম্প্রতি অধ্যাপক ড. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পাওয়ায় একটি পদ ফাঁকা হয়ে যায়। লোভনীয় ওই পদে নিয়োগ পেতে ও ইউজিসির নেতৃত্বে আসতে আলোচনায় ছিলেন দুইজন উপাচার্যসহ অনেক সিনিয়র অধ্যাপক।
এদিকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন জবি অধ্যাপক জাকির হোসেন

Update Time : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪