জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 1

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসঙ্ঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

আগামী এক বছর সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বহুপক্ষীয় আলোচনা ও সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

Update Time : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬