বিনোদন ডেস্ক
উপমহাদেশের অন্যতম তিন রক ব্যান্ড নগর বাউল, ইউফোরিয়া ও স্ট্রিংস প্রথমবার একই মঞ্চে পারফর্ম করবে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুমুল জনপ্রিয় ব্যান্ড তিনটি এর মধ্যে আমন্ত্রণ পেয়েছে দুবাই সরকারের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন নগর বাউল জেমসের গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
১৩ মার্চ দুবাইয়ের বিখ্যাত ভেন্যু ‘দুবাই এক্সপো ২০২০’-এ এই রক উৎসবের আয়োজন হচ্ছে। আর এটি আয়োজন করছে দেশটির সরকার। ১২ মার্চ সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামের নির্ধারিত কনসার্ট শেষ করে ১৩ মার্চ সকালে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন জেমস ও তার দল।
Reporter Name 





















