Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • 275

বিনোদন ডেস্ক

টিএম রেকর্ডস প্রকাশ করল তাপসের কথা, সুর ও সংগীতে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। এ গানে মডেল হয়েছেন বলিউডের হার্টথ্রব নায়িকা সানি লিওন। কথা ছিল বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে ধরা দেবে টিএম রেকর্ডস। এ কথার প্রতিফলনই ঘটছে তাদের একের পর এক গান ও তার মিউজিক ভিডিওতে। গানের প্রোমো প্রকাশেই পর পরই বেশ আলোচিত হয় গান-ভিডিওটি।

ঐশী বলেন, সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন। এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোনো গানে পারফর্ম করছেন সানি লিওন।

বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি তার নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিটি গানের দৃশ্যায়ন ও স্টাইলিং করছেন টিএম রেকর্ডসের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

জানা গেছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ করা হয় মুম্বইয়ে। বড় বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’

Update Time : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১