মানিব্যাগ
মোজাফফার বাবু
…………………………………………………………………………………………..
মানিব্যাগ যখন নদীর জোয়ারে ভর্তি
বৃক্ষে বসে পাখি, সুঘ্রাণ বিলায় ফুল
আশায় দোলে পূবালী বাতাস
সবই যেনো তখন হাতের মুঠোয়।
রাতে জ্বর এসেছিল বলতেই মালতি আঁতকে ওঠে
খুব করে বলতে থাকে
ডাক্তার দেখিয়েছো তো?
ডাকনি কেন?
ইস, চেহারার কী হাল বানিয়ে রেখেছে?
সেভ করোনি, চুল এলোমেলো
নাহ! খুব ভুলো মন।
ও হ্যাঁ, সামনের সপ্তাহে আসতে হবে কিন্তু
মনে আছে তো, না? ”
মানিব্যাগ যখন রিক্ত নিঃস্ব
ভাটায় টানে শুকিয়ে যায়
বুকের ভেতরে ক্ষতগুলো ব্যথারদানা বাঁধে
দেহমন হয় ক্ষীণ
কুঁড়ে কুঁড়ে খায় বিবেক বুদ্ধি।
সব বুঝেশুনে মালতি বলে
কাজ আছে পরে দেখা হবে,
মা সকাল সকাল বাড়ি ফিরতে বলেছেন…
ফাস্ট নিউজ ৭১/
Reporter Name 























