ফার্স্টনিউজ ডেস্ক
কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ অংশ নিয়ে একটি পর্বে বিজয়ী হয়েছেন বাংলাদেশি কণ্ঠশিল্পী সিঁথি সাহা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানটির নবম মৌসুমের ৭৩তম পর্ব প্রচার করা হয়েছে; এতে অংশ নিয়ে সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন সিঁথি।
অনুষ্ঠানটি বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। জানা যায়, সেলিব্রিটিদের নিয়ে বিশেষ পর্বে অংশ নিয়েছেন সিঁথি। খেলায় জিতে পেয়েছেন সোনার নেকলেসসহ অনেকগুলো পুরস্কার ও ক্রেস্ট।
সিঁথি বলেন, ‘এটা আমার ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান। কাকতালীয়ভাবে এতে অংশ নিলাম। গত ২১ এপ্রিল এর শুট হয়েছে। আরো বিস্ময়কর বিষয়, আমি বিজয়ী হয়েছি! এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। ’
সিঁথি সম্প্রতি গেয়েছেন টলিউডের গান। সিনেমার নাম ‘বনবিবি’। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ। শুধু টলিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! কলকাতার আগে এ গায়িকা গিয়েছিলেন মুম্বাই সফরে।
Reporter Name 

























