কোক স্টুডিও খ্যাত ঋতুরাজের ঈদ কেটেছে জেলে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • 131

নিজস্ব প্রতিবেদক
মদ পান করে মাতাল অবস্থায় সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও বাংলা’র ‘বুলবুলি’ গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী ঋতুরাজ বৈদ্য। গত ১৭ এপ্রিল রাজধানীর গুলশান-২ এর রূপায়ন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ এপ্রিল তিনি জামিনে মুক্ত হন। গত ২২ এপ্রিল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ফলে তার ঈদ কেটেছে কারাগারে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর গুলশান থানার গুলশান-২ এ রূপায়ন টাওয়ারের সামনে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানের সরকারি গাড়িতে তার ড্রাইভার অতুলচন্দ্র মন্ডল বসা ছিলেন। এসময় ঋতুরাজ বৈদ্য মদ্যপ অবস্থায় হেঁটে গাড়ির সামনে এসে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, বাম পাশের লুকিং গ্লাস ও বাম পাশের হেডলাইট ভেঙে ফেলেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় আছেন। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর জরুরি বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার পাকস্থলী ওয়াশ করেন।
এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরদিন ১৮ এপ্রিল তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এছকান্দার আলী সরদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
একই ঘটনায় গাড়ির চালক ১৮ এপ্রিল বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এ রূপায়ন টাওয়ারের সামনে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানের সরকারি গাড়িতে বসা ছিলেন। এসময় ঋতুরাজ বৈদ্য মদ্যপ অবস্থায় হেঁটে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন এবং গাড়ি সরাতে বলেন। গাড়ি সরাতে দেরি হওয়ায় ঋতুরাজ গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, বাম পাশের লুকিং গ্লাস ও বাম পাশের হেডলাইট ভেঙে ফেলেন এবং তাকে (চালক) মারধর করে তার পকেটে থাকা ৩২৫০ টাকা ছিনিয়ে নেন। গাড়ি ভাঙচুরের ঘটনায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিসাধন হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ মামলায় ঋতুরাজকে ২৬ এপ্রিল শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ বাদী হওয়া মামলায় তিনি ২৫ এপ্রিল এক হাজার টাকা মুচলেকায় জামিন পান। অপর মামলায় ৩০ এপ্রিল জামিন পান। উভয় মামলায় বর্তমানে জামিনে আছেন ঋতুরাজ।
এ বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী আল মামুন রাসেল বলেন, নিতান্ত আক্রোশের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়। আমরা আদালতে সব বিষয় উপস্থাপন করলে আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন দিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কোক স্টুডিও খ্যাত ঋতুরাজের ঈদ কেটেছে জেলে

Update Time : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩