খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সিসিইউতে আছেন: ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • 153

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া এখন সিসিইউতে রয়েছেন বলেও জানান তিনি। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক এসে কিছু প্রসিডিওর করতে পেরেছেন, তিনি সিসিইউতে আছেন, তিনি কিছুটা ভালো আছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুর সালাম , সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সিসিইউতে আছেন: ফখরুল

Update Time : ০১:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩