খুলনায় এম্বুলেন্স চালকের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • 141

খুলনা সংবাদদাতা:

খুলনায় পূর্ব সম্পর্কের জের ধরে এক তরুণী (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা বিশ্বাস ক্লিনিকের পাশে আতিয়ারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এ্যাম্বুলেন্স চালক শরীফ (২২) ছোট বয়রা আব্দুল গফ্ফারের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, শরীফ নিজের আম্মার অসুস্থতার কথা বলে ফোন করে মেয়েটিকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভাড়া বাসায় নিয়ে গিয়ে ভয় ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। সে হুমকি দিয়ে বলে যে তোর কাছে কোন প্রমাণ নেই তুই কিভাবে প্রমাণ করবি। পরবর্তীতে বাসায় ফিরে মেয়েটি তাঁর মাকে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরে মেয়েটির মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেটি এর আগেও একাধিকবার মেয়েটির সাথে শারীরিক মেলামেশা করে বলে অভিযোগ রয়েছে। মেয়েটি ওসিসিতে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গার ওসি মোমতাজুল হক বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনায় এম্বুলেন্স চালকের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ

Update Time : ০৩:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩