খুলনা প্রতিনিধিঃ
খুলনা খালিশপুরের পরিত্যাক্ত একটি বাসা থেকে ১০ জন জঙ্গী সদস্যকে আটক করেছে র্যাব ৬ এর দল। ১৮ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গোপন সুত্রের ভিত্তিতে জে এম বি মতাদর্শীর নতুন সংগঠন জামআতুল মুসলেমিন এর ১০ জন সক্রিয় সদস্য আটক করে র্যাবের একটি অভিযানিক গোয়েন্দা দল। এসময় জঙ্গী কার্যক্রম পরিচালনার বিভিন্ন জিহাদী বই , লিফলেট ও অনলাইন গ্রুপ উদ্ধার করা হয়। শনিবার র্যাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ জানানো হয় দীর্ঘদিন ধরে এ জঙ্গী সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে নতুন জঙ্গী সদস্য অন্তর্ভুক্তির কাজে সম্পৃক্ত ছিল। সংগঠনটির মুখপাত্র ও আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন ২০০৬ সালে সৌদি থেকে বাংলাদেশে ফিরে জঙ্গী নেতা প্রফেসর মজিদের বায়াত গ্রহণ করেন। ২০১২ সালে সন্দেহভাজন জঙ্গী হিসেবে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি । পরবর্তীতে জে এম বির আমির শায়খ আব্দুর রহমান ও শায়খ সাইদুর রহমানের অনুসারী প্রফেসর মজিদের সহযোগিতায় একটি নতুন সংগঠন গঠন করে মিদ্দাত হোসেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায় , দাওয়াতের মাধ্যমে মানুষকে নিজেদের দলে ভেড়ানো এবং সশস্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য ছিল।দীর্ঘদিন ধরে খুলনা , যশোর, গাজীপুর , টাঙ্গাইল, ঢাকা ও ময়মনসিং জেলায় সংগঠনটি ব্যাপক সদস্য অন্তর্ভূক্তি কার্যক্রম করে আসছিল । পরবর্তীতে কুষ্টিয়া, রাজশাহী, জামালপুর, ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় জঙ্গী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব।
Reporter Name 
























