খুলনা
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে দারোগার লীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই খান মো. তানজীর হোসেন ও এসআই পীযূষ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন ও কনস্টেবল মো. অমিত হাসান অংশ নেন।
গ্রেফতারকৃত আসামি শিমু আক্তার (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী বিশ্বরোড পাকা সড়কের দারোগার লীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 























