খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাবের মেম্বর লাউঞ্জে উপস্থিত হয়ে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল সোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান ও শেখ মোঃ সেলিম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সদস্য সুনিল কুমার দাস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি যথাক্রমে দেবব্রত রায়, মো. বাহাউদ্দিন, যুগ্ম-সম্পাদক কাজী শান্ত, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সোহেল রানা, এসোসিয়েশনের সদস্য শেখ কামরুল আহসান, এমএম মিন্টু, তুফান গাইন, আব্দুর রাজ্জাক ও শেখ শান্ত, ফটো সাংবাদিক আব্দুল মালেক ও জায়েদ আকন প্রমুখ।
Reporter Name 
























