স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকতা পেশায় নিরপেক্ষ থাকতে রাজনীতি ছাড়লেন খুলনার সংবাদকর্মী রাজু হাওলাদার। লিগ্যাল নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এ বিষয়ে খুলনা জজ আদালতের আইনজীবী শফিকুল আলম লিটন জানান, মোঃ রাজু হাওলাদারের খুলনার নিরালা দক্ষিণ পাস খালপাড়ের গ্রিনভিউ আবাসিক এলাকার বাসিন্দা। তিনি তাহার বিবাহিত জীবনে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ের জনক। পেশায় দলিল লেখক এবং সাংবাদিক। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পত্রিকা আশ্রয় প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান, স্থানীয় দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং আইপি টেলিভিশন রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি । নিরপেক্ষ থাকতে রাজু বর্তমানে রাজনীতি ছাড়ছেন।
এ বিষয়ে রাজু জানান, সাংবাদিকতা একটি সম্মানী পেশা। এই পেশায় থেকে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হয়। বিগত দিনে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । ব্যক্তিগত পেশা ও পারিবারিক কারনে এখন থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে লিগ্যাল নোটিশ এর মাধ্যমে নিজের সিদ্ধান্তেই আজীবনের জন্য রাজনৈতিক সমর্থন থেকে অব্যাহতি নিয়েছেন । এছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সমর্থক হিসেবে অথবা পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমন্ত্রণে নিষেধাজ্ঞা জানিয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও সম্মান প্রদর্শন করে পরিবার নিয়ে দলিল লেখক ও সাংবাদিকতা পেশা নিয়ে থাকতে চান তিনি।
ব্রেকিং :
ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন খুলনার সংবাদকর্মী রাজু
-
Reporter Name - Update Time : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- 124
Tag :
জনপ্রিয়






















